
সমস্ত ঠগেরা যখন সভা করে বেড়ায়
তুমি আমি কে গো বাপু
কিবা আসে যায়!
ঠগেদের আয়োজনে চাতুরি খেলায়
তুমি আমি মুর্খ বটে
দেখি সব তোষামোদে হারায়।
মিছামিছি মেশামেশি গলায় গলায়
তুমি আমি মাঝে পড়ে
শুনি ‘বেয়াকুফ শালায়’।
বেহুলার বাসর ঘরের পাতানো সভায়
তুমি আমি অযাচিত
আগাগোড়া বোঝা দায়।
ঠগে ঠগে মিথ্যাডালি ছড়ায়ে বেড়ায়
কে গো তুমি আমি
পাশাপাশি বিশ্বাস হারায়
জোট বেঁধে মারে লাথি পরের পাছায়
তুমি আমি হা হয়ে
মারি কুঁড়াল নিজের পায়।



