আন্তর্জাতিক

মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে: পোপ

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন। গতকাল বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এই নিন্দা জানান।

যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেই সব নেতাদেরও নিন্দা জানিয়েছেন, যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি পথ পরিবর্তনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোপ বলেন, ‘যুদ্ধের নায়করা এমন ভান করে, যেন তারা জানে না যে ধ্বংস করতে কেবল একটি মুহূর্ত লাগে, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে প্রায়ই একটি জীবনকালও যথেষ্ট নয়।’ তিনি আরো বলেন, ‘তারা এই সত্যটি এড়িয়ে যায় যে, হত্যা এবং ধ্বংসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের নিন্দা করায় পোপ লিওর কড়া সমালোচনা করেন। পালটা পোপ বলেন, তিনি ট্রাম্পের প্রশাসনকে ভয় পান না। -সিএনএন ও আলজাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension