আন্তর্জাতিক

ডব্লিউএইচও ফাইজারের টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের বানানো টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে।

ডব্লিউএইচও বৃহস্পতিবার টিকাটির বৈধতার অনুমোদন দেয়। এর ফলে বিশ্বজুড়ে ফাইজারের এ টিকার আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো।

ডব্লিউএইচও শীর্ষস্থানীয় কর্মকর্তা মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘করোনার টিকার বৈশ্বিক প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ।’

জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে ফাইজার।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত মাসের শুরুতে টিকাটির অনুমোদন দেয় এবং এক সপ্তাহের মধ্য টিকা প্রয়োগ করা শুরু করে।

এরপরে যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, বাহরাইন ও ইউরোপের দেশগুলোসহ বিশ্বের আরও কয়েকটি দেশ টিকাটির অনুমোদন দিয়ে এর প্রয়োগ শুরু করে।

ডব্লিউএইচও জানায়, এক বছর আগে চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ফাইজার-বায়োএনটেকের টিকাটিই প্রথম সংস্থাটির কাছ থেকে জরুরি বৈধতা পেল।

ফাইজার ও বায়োএনটেকের তথ্যমতে, করোনা মোকাবিলায় তাদের উদ্ভাবিত টিকাটি ৯৫ শতাংশ কার্যকর। তবে কার্যকারিতার জন্য এ টিকা ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণের ক্ষেত্রে অতিশীতল তাপমাত্রার প্রয়োজন হয়। এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।❐

এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension