
বসন্ত বাউরি ডাকছে নরম সুরে,
মনে তখন ঢেউ খেলানি গান।
হেলায় যত তাড়াই দূরে দূরে,
আঙুল জানে সেই আঙুলের টান।
সবাই যখন ছুটছে গ্রহান্তরে
আমরা খুঁজি ছোট্ট মাটির ঘর।
নেশায় বুঁদ তোমার মন্তরে
তুমি যে সেই আরাধনার নর।
বিভোর যখন তুমি উন্মাদনায়
আমিও যেন সেই তালে নাচি।
সেঁধে নেয়া মরণ বন্দনায়
আবার যেন তুমুল ভাবে বাঁচি।
উঠান জুড়ে কুমড়ো লাউ এর মাচা
সেই সবুজেই, মরণ বাসা বাধুক।
ছিড়েখুঁড়ে ভালাবাসার গল্পে
সেও না হয়, সাক্ষী হয়ে থাকুক।



