
নিউ ইর্য়কে করোনায় ক্ষতিগ্রস্তদের জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের আর্থিক অনুদান
নিউ ইর্য়কে করোনাভাইরাসে মারা যাওয়া ২৩৬ বাঙালি পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন।
গতকাল সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় গেল রোববার সংগঠনের জ্যাকসন হাইটসের ব্রডওয়ে কার্যালয়ে করোনায় মারা যাওয়া ৪২ পরিবারকে পাঁচশ’ ডলারের চেক দেওয়া হয়। জাকির এইচ চৌধুরী জানান, বাকি চেকগুলো যে কোনও সময় পরিবারের সদস্যরা এসে গ্রহণ করতে পারবেন।
কমিউনিটিতে এই প্রথমবারের মতো এত উল্লেখযোগ্য সংখ্যক পরিবারকে আর্থিক অনুদান ও সহযোগীতা করা হয়েছে। এটি ইতোমধ্যে সকলের কাছে প্রশংসিত হয়েছে।
জাকির এইচ ফাউন্ডেশনের প্রধান, জাকির এইচ চৌধুরী জানিয়েছেন তার এই সহযোগীতা আগামীতেও অব্যাহত থাকার কথা জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় মারা গেছেন যারা তাদের পরিবার ছাড়াও কেউ যদি বাসা ভাড়া দিতে অসমর্থ হন এবং খাদ্য সহায়তা চান তাদেরকেও এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে।
চেক প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, আইনজীবী এন. মজুমদার, অধ্যাপক দোলোয়ার হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নিউ ইর্য়ক বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।❐



