প্রবাস

নিউ জার্সি পেটারসন কনসুলেট সার্ভিস প্রসঙ্গে

নিউ জার্সির কনস্যুলেট সার্ভিসের ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কের সাথে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেল নাজমুল হুদা, ডেপুটি কনস্যুলেট জেনারেল এস.এম নাজমুল হাসান, প্রথম সচিব (ভিসা) প্রসুন কুমার চক্রবর্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের সভাপতি শাহীন কামালী ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শনিবার ও রবিবার (২০ ও ২১ জানুয়ারি) নিউ জার্সি, পেটারসন কনস্যুলেট সার্ভিস বলবৎ থাকবে। তবে এতে কোনো সংগঠনের নাম বা ব্যানার ব্যবহার করা হবে না। শুধুমাত্র কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কের ব্যানার ব্যবহার করা হবে। তাই কোনো সংগঠনের ব্যানার বা পোস্টার ব্যবহার করে ফটোসেশন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension