
শ্যামল বণিক অঞ্জন
নিকোটিন এবং তুমি
যেন মুদ্রার এপিঠ ওপিঠ!
প্রাণঘাতি ব্যাধিতে নিশ্চিত মৃত্যু জেনেও—
মানুষ আসক্ত হয় নিকোটিনে,
তেমন করেই আমারও আসক্তি তোমাতে
অথবা তথাকথিত তোমার প্রেমাবেগে।
নিকোটিন আর তুমি সমার্থক
তিল তিল করে পৌঁছে দিচ্ছ মৃত্যুর দ্বারে
খুবলে খাচ্ছ পরম তৃপ্তিতে এই হৃদপিণ্ডটা।
অবিরত রক্তক্ষরণ,
তীব্র ব্যথায় ছটফট করি প্রতিক্ষণ আড়ালে।
নিকোটিন এবং তুমি—
যেন সাইলেন্ট কিলার ক্যানসার ব্রংকাইটিস
ঠিক আমার অকাল মৃত্যুর পয়গাম…।



