যুক্তরাষ্ট্র

নিজেই সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তুলবেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট @(@realDonaldTrump) স্থায়ীভাবে বন্ধ করার জবাবে নিজের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছেন ট্রাম্প।

 ট্রাম্প টুইটার নিষিদ্ধ ঘোষিত হওয়ার কয়েক ঘন্টা পর খুব হাস্যকরভাবে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্টে (@POTUS) এই বার্তাটি টুইট করার চেষ্টা করেন।

নিষিদ্ধ ঘোষিত হওয়ার বিষয়ে ট্রাম্প লেখেন, ‘আমি অনেক আগে থেকেই বলছিলাম যে এটি ঘটবে, আমরা অন্যান্য বিভিন্ন সাইটের সাথে আলোচনা করেছি, আর খুব বড় একটা বড় ঘোষণা দেওয়া হবে, পাশাপাশি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলোও যাচাই করে দেখছি। আমরা নিশ্চুপ বসে থাকব না!’

এরপর তিনি টুইটারের বাকস্বাধীনতা দমনের অভিযোগ করেন ও টুইটারকে র‍্যাডিকাল বামদের প্রচারক বলে আখ্যায়িত করেন।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকের হামলার পর টুইটারে একাধিক উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন ট্রাম্প।

সরকারি টুইটার অ্যাকাউন্টেই জো বাইডেনের নির্বাচনে জয়ের কৃতিত্বকে খাটো করে হামলাকারীদের ‘মহান দেশপ্রেমিক’ বলে আখ্যা দেন তিনি।

সেই সঙ্গে হামলাকারীদের উদ্দেশে তার টুইট, ‘আমরা নিশ্চুপ থাকব না’। এ ঘটনায় প্রথমে সাময়িক বন্ধের পর ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারে আজীবন নিষেধাজ্ঞা জারি করে টুইটার।

শুক্রবার এক বিবৃতিতে টুইটার বলেছে, সহিংসতায় উসকানি দেওয়ার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

টুইটার এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) থেকে দেওয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension