যুক্তরাষ্ট্ররাজনীতি

পরাজিত হলেন সারাহ পালিন

আলাস্কার কংগ্রেস আসন ডেমোক্র্যাটদের দখলে

রিপাবলিকান পার্টির একটি বিপর্যয় ঘটে গেল আলাস্কায়। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেন্টেটিভসে আলাস্কার একমাত্র আসনটি দখল করে নিয়েছে ডেমোক্র্যাটরা। গত বুধবার অনুষ্ঠিত এই আসনের বিশেষ নির্বাচনে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আলাস্কার খাস আদিবাসী মেরী পেলটোলা।

তার কাছে হেরে গেছেন রিপাবলিকানদের হেভীওয়েট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট সারাহ পালিন।

সারাহ পালিন আলাস্কার সাবেক গভর্ণর এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক পরিচিতি লাভ করেন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের রানিং মেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়ে।

কংগ্রেসে আলাস্কার এই আসনটি পূর্ববর্তী কংগ্রেসম্যান রিপাবলিকান দলের ডন ইয়াং দীর্ঘ ৪৯ বছর ধরে দখল করে ছিলেন। এটি একটি রেকর্ড।

তিনিই ছিলেন হাউসের সবচেয়ে দীর্ঘ সময়ের রিপাবলিকান সদস্য। এ বছর মার্চ মাসে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যতে আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে অনুষ্ঠিত হলো এই বিশেষ নির্বাচন। চূড়ান্ত ভোট গণনায় মেরী পেলটোলা পেয়েছেন ৯১ হাজার ২০৬ ভোট, শতকরা হিসাবে ৫১ দশমিক ৫।

আর সারাহ পালিন পেয়েছেন ৮৫ হাজার ৯৮৭ ভোট, শতকরা হিসাবে ৪৮ দশমিক ৫। এরা দুজন ছাড়াও আরো দুজন প্রার্থী এই নির্বাচনে ছিলেন। তাদের একজন নিক বেগিচ রিপাবলিকান দলীয় এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী ক্রিস বাই।

এই বিশেষ নির্বাচনের পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এই আসনের পূর্ণাঙ্গ নির্বাচন। এই চারজনই নভেম্বরের নির্বাচনে প্রার্থী থাববেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension