
পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ অব্যাহত, আরো হতাহত ১৬
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১৬ বিক্ষোভকারী নিহত হয়েছে। এতে আরো আহত হয়েছে ৩৭ জন।
বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
এর আগে বিভিন্ন দাবিতে অঞ্চলটি শান্তিপূর্ণ বিক্ষোভ করে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি) নামে একটি সামাজিক সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার আন্দোলন পরিচালনাকারী সংগঠন জেএএসিকে নিষিদ্ধ ঘোষণা করে।
এতে বিক্ষোভের তীব্রতা আরো বাড়ে।
বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ করলে সংঘর্ষ এক ব্যবসায়ী নিহতের ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। গত রবিবার বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী ও আধা সামরিক বাহিনীর গুলিতে ৩০ জন হতাহত হয়। আহত হয় প্রায় ২০০-এর বেশি।
এতে বিক্ষোভ রাওলাকোট ছাড়িয়ে মুজাফফরাবাদ বাগ এবং নীলম অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি পেট্রল বোমা ব্যবহার করেছে বলে প্রশাসন দাবি করেছে। অন্যদিকে আন্দোলনকারীরা পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।



