
বাংলাদেশযুক্তরাষ্ট্র
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৬ জুন) সকালে সালমান এফ রহমানের সরকারি অফিসে এ বৈঠক হয়। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
আনিসুল হক বলেন, ’বাংলাদেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সেসব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। বৈঠকে মূলত শ্রম আইন নিয়েই আলোচনা করেছেন। মার্কিন ভিসানীতি নিয়েও কিছু কথা হয়েছে।’
এর বাইরে আইনমন্ত্রী ওই বৈঠক সম্পর্কে আর কিছু বলেননি।



