
হাফিজুর রহমান
‘তোমাকে ছাড়া আমি বাঁচব না’
একটা নির্দিষ্ট বয়সের শ্রেষ্ঠ সংলাপ!
‘বিশ্বাস কর, আমি তোমাকে খুব ভালোবাসি’
আস্থা সৃষ্টির, এটি একটি সাংঘাতিক কৌশল!
“তুমি খুব সুন্দর, সেরা এই পৃথিবীর’
দুর্বলতা তৈরির, খুব সহজ একটি পদক্ষেপ!
এই সব প্রেমের বাক্য ব্যবহার না-করে
কেউ কি পেরেছে, একাধিক প্রেম গড়তে?
পারেনি, পারে না; আর পারেনি বলেই—
এখনও পরকীয়ারা চির সবুজ মনোরণ্যের!
বয়সের ভারে ন্যুব্জ নয় প্রেম, বয়সের ছাপ
মনে পড়ে না, দেহের জন্যেই সৃষ্ট পৃথিবীর।



