
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ লাখ
বিশ্বব্যাপী আবারও করোনার সংক্রমণ বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। আন্তর্জাতিক হিসেব মতে শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মোট ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
এদিকে করোনার সংক্রমণ এভাবে বাড়তে থাকলে শনাক্তের হারও রেকর্ড পরিমাণে বেড়ে যাবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার কেবল ভারতেই শনাক্ত হয়েছে দুই লাখ ৩৪ হাজার করোনা রোগী। এছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর কানাডাতেও বাড়ছে শনাক্তের হার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে জানান, শনাক্ত ও মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত দুই মাসের সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ পরিমাণে বেড়েছে।
গত এক সপ্তাহে বিশ্বে প্রতিদিন গড়ে ১২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর জানুয়ারি চীনের বাইরে অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ে। ৩০ জানুয়ারি বৈশ্বি স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করে নোভেল করোনাভাইরাসকে ‘মহামারী রোগ’ ঘোষণা করে।❐



