
লুৎফুর রহমান চৌধুরী
মুক্তার মতো চকচক করে
তোমার হাতের লেখা
কিছু কথা বলতে চায় মন
যদি পেতাম দেখা।
সাগর জলে ঢেউ যে খেলে
নৃত্যর তালে তালে
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
ঘরের টিনের চালে।
ফিঙে পাখির মতো মনটা
চায় যে যেতে উড়ে
কতো ডাকি তাকে আমি
থাকে একটু দূরে।
রাত পোহালে দেখি তাকে
ডালে বসে নাচে
মধুর সুরে ডাকি তাকে
আসে আমার কাছে।
মনের ছোট্ট ঘরটা আজও
শূন্য পড়ে আছে
সুখ চাদরে বেদনার জল
বলি যে কার কাছে।
ঐ জং ধরা নুপুর বাজে
দুটি পায়ে বাঁধা.
বন্ধুরা সব এসে বলে
নূপুর দুটি সাদা।



