প্রধান খবরবাংলাদেশযুক্তরাষ্ট্র

মডার্নার ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে বিশেষ বিমানে এসব ভ্যাকসিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

গত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট বাংলাদেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে ভ্যাকসিনর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া ভ্যাকসিন থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১২ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছাল।

এদিকে চীনের সিনোফার্মের ভ্যাকসিনর ২০ লাখ ডোজের প্রথম চালানটি আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে জানান, সিনোফার্মের তৈরি ২০ লাখ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট বেইজিংয়ের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension