ভারত

মণিপুর ও গোয়ায় কংগ্রেস, বিহারে আরজেডি সরকার গঠনের জন্য রাজ্যপালদের সঙ্গে দেখা করল

রূপসী বাংলা ডেস্ক:পথ দেখাচ্ছে কর্নাটক! সেই পথ অনুসরণ করেই বিহারে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করল আরজেডি। গোয়ায় ঠিক একই পথ অনুসরণ করল কংগ্রেসও।

শুক্রবার সকালে বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে সরকার তৈরির দাবি পেশ করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। অন্য দিকে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে চিঠি দিয়ে একই দাবি পেশ করেন গোয়ার কংগ্রেস বিধায়ক চন্দ্রকান্ত কেবলেকর।

পিটিআইকে কেবলেকর বলেছেন, “রাজ্যপালের কাছে আমরা বলেছি এক বছর আগে সংখ্যালঘু দল বিজেপিকে আমন্ত্রণ জানিয়ে যে ভুল তিনি করেছিলেন সেটা যেন সংশোধন করে নেন।” তিনি আরও বলেন, “ভালো কিছু জবাব পাওয়ার আসায় আমরা সাত দিন সময় দিয়েছি রাজ্যপালকে।”

গোয়ায় সরকার গড়তে হলে ২১ জন বিধায়ক প্রয়োজন। এই মুহূর্তে কংগ্রেসের ১৬ জন বিধায়ক রয়েছে। যদিও গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি বিজেপি শিবিরে নাক না গলিয়েই সরকার গড়ার প্রয়োজনীয় নম্বর পেয়ে যাবেন তাঁরা। উল্লেখ্য, এই মুহূর্তে বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে গোয়া সরকারের শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। বিভিন্ন মহলের ধারণা, তিন বিধায়কের দলকে নিজেদের দিকে টেনে কেল্লা-ফতে করে দিতে পারে গোয়া কংগ্রেস, পাশাপাশি তিন জন নির্দলের সমর্থন পাওয়াও খুব অসুবিধার কিছু নয় বলেই মনে করছে বিভিন্ন মহল।

শুধু গোয়া এবং বিহারই নয়, শুক্রবার মণিপুরের রাজ্যপাল জগদীশ মুখির সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি পেশ করেছে কংগ্রেস। ৬২ আসনের বিধানসভায় ২৮টা আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। কিন্তু শরিক জুটিয়ে ঠিক সরকারের আসনে বসে পড়ে বিজেপি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension