ভারত

মমতার হেলিকপ্টারের জরুরি অবতরণ

দুর্যোগের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। এ নিয়ে তার হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ প্রতিকূল আবহাওয়ার কারণে মমতার হেলিকপ্টার সেবকের এয়ারবেসে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েতের প্রচারসভা শেষের পরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন। মাঝপথে শুরু হয় প্রবল বৃষ্টি। পাইলট সঙ্গে সঙ্গেই হেলিকপ্টার ঘুরিয়ে পরিষ্কার আকাশের দিকে নিয়ে যান। এরপর কিছুক্ষণের মধ্যেই সেবকের এয়ারবেসটি দেখতে পান পাইলট। সেখানেই জরুরি অবতরণ করেন পাইলট।

কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নিরাপদে রয়েছেন। এই মুহূর্তে তারা সড়কপথ দিয়ে যাত্রা করছেন। আজ বিকেলেই তাদের বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরার কথা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension