
শাহজালাল সুজন
সোনালী রোদ উজ্জ্বল হাসি
শুভ্র মেঘে ঢাকা,
নীল গগনে কাশবন সারি
রঙ তুলিতে আঁকা।
জমাট বাঁধা নূপুর দানা
পাপড়ি মেলে ঝরে,
সরু হাতে কাঁকন মালা
তুষার বায়ে পড়ে।
ঢেউ খেলানো শ্বেত পাথরে
হলুদ কাঁচা বর্ণ,
পাল উড়িয়ে জল তরঙ্গে
রূপের ঝলক স্বর্ণ।
রঞ্জক অক্ষি সাত রঙেতে
বাঁধনে যায় পড়ি,
অসীম কূলের ধবল রাশে
ভাসে মেঘের তরী।



