
তুহীন বিশ্বাস
খেয়া পারাপারের যাত্রী মাঝ নদীতে তটস্থ
দমকা হাওয়া আর সুউচ্চ ঢেউয়ের তাণ্ডব,
শক্ত হাতে হাল ধরে প্রাণপণ চেষ্টা মাঝির
জলের ফোটায় আতংক ছড়ায় নৌকায়।
আমি শক্ত করে ধরে থাকি গলুইয়ের বাঁক
যাপিত বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে নির্বাক,
সবাই আছে তবুও মনে হয় কেউ নেই আজ
অথচ ভুলে যাই মনুষ্যত্ব, নাই কোনো লাজ।



