যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের জন্য ট্রাম্পের সমালোচনা করতেও প্রস্তুত বার্নহাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, দেশের প্রয়োজনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও প্রস্তুত। বিশ্ব বদলে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে এগোবে সবার সেভাবেই কথা বলা উচিত।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, সবার আগে তিনি যুক্তরাজ্যের স্বার্থ রক্ষার জন্য কাজ করবেন। সেটি করতে গিয়ে যদি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করার দরকার হয়, তাহলে সেটিও করবেন।

মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বাস করেন কি না- এমন প্রশ্ন দুইবার করা হলেও বার্নহাম উত্তর দেননি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম আলাপে বেশ আন্তরিক মনে হয়েছে। তাঁর সঙ্গে কখনো ভিন্ন মত পোষণ করবেন না, এ কথা জোর দিয়ে বলতে পারছেন না। ব্রিটেনের জন্য যেটা ঠিক সেটাই করবেন।

বার্নহাম বলেন, ‘আমার শক্তি হলো মানুষের কাছাকাছি থাকা, জনগণের কাছাকাছি থাকা। প্রধানমন্ত্রী হলেও এটা বদলাবে না।’ লেবার পার্টির এই নেতা বলেন, ‘সবার আগে আপনাকে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ বাধানো নিয়ে তাঁর উদ্বেগ ছিল। এ কথা বলতে তিনি পিছপা হবেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension