আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তরাজ্যের দুই কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের দুই কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। দুই সপ্তাহের মধ্যে তাঁদের রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মস্কো। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তারা মস্কোর ব্রিটিশ দূতাবাসের ভেতরে অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা উপস্থিতি আবিষ্কার করেছে এবং কূটনীতিকদের- যাদের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং প্রথম সচিবের স্বামী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এফএসবি তাঁদের বিরুদ্ধে দেশে প্রবেশের সময় তথ্য জাল করার এবং গোয়েন্দা তথ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেছে। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলছে, এটিই প্রথমবার নয় যে রাশিয়া আমাদের কর্মীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীন অভিযোগ করেছে।

এরআগে গত মাসে, যুক্তরাজ্য একজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। ২০২৪ সালের নভেম্বরে মস্কোর একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, তারা বহিষ্কারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করে।

রুশ-ইউক্রেন যুদ্ধে ব্রিটেন বার বার কিয়েভের পাশে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমর্থনে বেশ কিছু মন্তব্যও করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension