প্রধান খবরযুক্তরাষ্ট্র

আমেরিকায় ‘শাটডাউনের’ শঙ্কা প্রকাশ ট্রাম্পের

আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ‘শাটডাউন’ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি। তবে এই শাটডাউন এড়াতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ১৪ মার্চ শেষ হয়ে যাচ্ছে সরকারি অর্থ। এর জেরে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে কি না। অর্থাৎ শাটডাউনের আশঙ্কা রয়েছে কি না।

ট্রাম্প তখন সাংবাদিকদের বলেন, ‘এটা হতে পারে। তবে এটা হতে দেওয়া হবে না। হবেও না। আমার মনে হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে। দেখা যাক কী হয়।’

এখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাসের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সিআর হবে। এই সিআর মানে, এ সংক্রান্ত বিল। এতে সরকারি কার্যক্রমে অর্থ দেওয়া হয়। বিশেষ করে অর্থবছরের জন্য। এবার চলতি অর্থবছরের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিল হবে।

রয়টার্স বলছে, এই বিল পাস হওয়া এখন সময়ের ব্যাপার। কেননা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। গত শনিবার ব্যয় বিলের একটি ৬ মাসের ‘স্টপগ্যাপ’ বের করে দেন এই পরিষদের রিপাবলিকান নেতারা।

এ নিয়ে আগামী মঙ্গলবার ভোট হবে বলে জানা যায়। এতে ভোট দিতে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সিনেটররা বিলটিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে শাটডাউন শুরু হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থা। ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension