নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে একদিনেই মারা গেল ২ হাজার ৪৪৮ জন, নিউ ইয়র্ক শীর্ষে

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৪৪৫১ জন এবং মারা গেছে ২৬ হাজার ১৪৪ জন।

বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। প্রথম দিকে মহামারীকে গুরুত্ব না দেওয়া ডোনাল্ড ট্রাম্প সরকার এখন কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন। 

আক্রান্ত ও মৃত্যু কোনটিতেই যুক্তরাষ্ট্রের কাছেকাছিও নেই কোনও দেশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৯২ হাজার ৮৫০ জন; আর মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৭ হাজার ২৫১ জন। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ লক্ষ ৯৪ হাজার ১৮৯ জন।

বিজ্ঞানীদের পূর্বাভাস জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ১ লক্ষ স্পর্শ করবে। করোনা নিয়ে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে, এ ভাইরাস নিউ ইয়র্ক সকাল ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৪৪৮ জনের  মারা গেছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯৯৬ জন, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৪৪৫১ জন এবং মারা গেছে ২৬ হাজার ১৪৪ জন।

অপরদিকে নিউ জার্সিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৯৯১ এবং মারা গেছে ৮ হাজার ৮০৭ জন।

এদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৭২১ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫২ জনের।

অন্যদিকে ইলিনয়েস অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৮৭১ এবং মারা গেছে ৩ হাজার ১১১ জন।

ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৩৬০ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৬ জনের।

এখন পর্যন্ত বিশ্বের ২১২ দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension