
নিউ ইয়র্কে ‘বাংলাদেশ সিমেট্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন ২০ জুন
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ ইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ কবরস্থান (সিমেট্রি) “স্কচটাউন বাংলাদেশ সিমেট্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২০ জুন শনিবার| সকল বাধা-বিপত্তি আর মিথ্যা প্রচারনা কাটিয়ে অবশেষে সিমেট্রি উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে| এ উপলক্ষে কবরস্থানে প্রাঙ্গনে (২৪০ কনরস রোড, স্কচটাউন, নিউ ইয়র্ক ১০৯৪১) ঠিকানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| বৃহস্পতিবার (১১ জুন) জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেমেট্রি’র মুখ্যপাত্র ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু এসব তথ্য জানান| খবর ইউএনএ’র|
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রথম নির্বাচিত সহ সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ¯^াগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সিনিয়র সহ সভাপতি তাজু মিয়া| এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইন উদ্দীন পিন্টু’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঞ্জুরুল করীম| সংবাদ সম্মেলনে সোসাইটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ট্রাষ্টি বোর্ড সদস্য খোকন মোশারফ, আবুল কালাম, উপদেষ্টা হাজী মমিনুল হক, মোস্তাক মোশাররফ, শাহ আবু নাসের সুমন, আব্দুল মালেক খান ও মাইন উদ্দীন মাহবুব, লক্ষীপুর জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ আলী সহ নোয়াখালী সোসাইটি’র অন্যান্য কর্মকর্তাগণ যারা উপস্থিত ছিলেন তাদের পরিচয় করিয়ে দেয়া হয়|
সংবাদ সম্মেলনে জাহিদ মিন্টু তার লিখিত বক্তব্যে বলেন, প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটির উদ্যোগে বাংলাদেশ সেমিট্রি করার লক্ষ্যে নিউ ইয়র্কের আপ স্টেটে প্রায় এক শত ২৬ একর জমি ক্রয় করা হয়| বৃহত্তর নোয়াখালিবাসীর আন্তরিক ও ঐকান্তিত সহযোগিতায় ২০২৪ সালের ১৬ ডিসে¤^র আমরা পুরো নগদ অর্থে বাংলাদেশ সেমিট্রির জন্য জায়গা ক্রয় করি| বাংলাদেশ সেমিট্রিতে প্রায় ১ লাখের অধিক কবর ˆতরি করা হবে পর্যায়ক্রমে| প্রবাসে বাঙালীদের সর্ববৃহৎ সেমিট্রির কাজ আমরা গত ৩১ জুলাই ২০২৫ সালে শুরু করি|



