প্রবাসযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি, সর্বশেষ তদন্তে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে অঞ্চল থেকে একটি মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। এই এলাকায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান করতে গিয়ে নতুন তথ্যের কথা জানিয়েছে তদন্তকারীরা।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।

এরপর গত শুক্রবার টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন তরুণকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়। তিনি লিমনের রুমমেট ছিলেন।
এদিকে বৃষ্টির মরদেহ এখনো শনাক্ত হয়নি।

তবে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর আরো একটি মহদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। লিমনের মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরের একটি জলাশয়ে পুলিশ মরদেহের ওই খণ্ডিত অংশ খুঁজে পায়।
সর্বশেষ এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের দক্ষিণে একটি মরদেহ (খণ্ডিত অংশ) উদ্ধার করা হয়। ওই খণ্ডিত অংশে জড়ানো পোশাকের সঙ্গে নাহিদা বৃষ্টির শেষবার তার পরনে থাকা পোশাকের সঙ্গে মিল মিল দেখা গেছে।

তবে আনুষ্ঠানিকভাবে ওই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।
তবে এ ঘটনায় আটক হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension