
সূর্য যখন অস্তগামী প্রায়
আকাশ জুড়ে নিঃসীম ধূসরতা
কিছু পিছুটান রূপ রঙ বদলায়
ছায়া এঁকে যায় বহুদূর নীরবতা।
মনের ভেতর অবিরাম বয়ে যায়
প্রতীক্ষাদের একলা সে এক নদী
সরিয়ে যত বাধার প্রাচীর হায়
মলয় সমীর বইতে পারতো যদি।
হয়ত সেদিন ভিজতো মরুবুক
তৃপ্ত হতো পিপাসিত মনভূমি
বোঝাতে পারিনি যে রঙ আঁকে সুখ
আমার আকাশে সে রঙটুকু ‘তুমি’।



