যুক্তরাষ্ট্র

সমঝোতার খসড়া শিগগিরই প্রকাশ করা হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে হরমুজ প্রণালির আংশিক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার ফ্রান্সে পৌঁছে ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতার খসড়া শিগগিরই প্রকাশ করা হবে। তবে, লেবাননের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো চুক্তিই টেকসই হবে না বলে জানায় ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ, মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার কথাও রয়েছে।

এরই মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। এ সময়, ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেয়ার ইঙ্গিত দেন জেডি ভ্যান্স।

এদিকে, জি-সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গেছেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং দুই পক্ষের মধ্যে দারুণ বোঝাপড়া হয়েছে। তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি হয়েছে। তবে সতর্ক করেন, চুক্তির শর্ত ভাঙলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবিধা পাবে না তেহরান।

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস এখনও কাটেনি। আর লেবাননের নিরাপত্তা ছাড়া কোনো চুক্তিই টেকসই হবে না।

ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধের অবসান এই চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। খসড়া প্রস্তাবে লেবাননের বিষয়টি তিনবার উল্লেখ করা হয়েছে। এতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বানের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তাকে সম্মান জানানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে ইসরায়েলের উদ্বেগই প্রমাণ করে ইরান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আনুষ্ঠানিক স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে আলোচনা চলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension