
অনিক খুরশীদ
সবকিছু কেমন বদলে যাচ্ছে সময়ের কাছে
সহজ মানুষ দোদুল্যমান মন
অথচ সহজ কিছু সহজে চোখে পড়ে না
সম্পর্কের কাটা ছেড়ায় নিমগ্ন সময়
পিছু হাটে চেনা মুখ চেনা স্পর্শ
না পাওয়াকে হবে না পাওয়া জেনেও
ভবের হাটে হাতড়ে বেড়াই অযুত নিযুত!
এ কেমন মানব জীবন দূরত্বেই বাড়িয়ে রাখি হাত।
কি অদ্ভুত আমাদের চরিতার্থ
হিসাবের সমীকরণে নির্ণয় করি লভ্যাংশ।



