
মো. আসিফুর রহমান
নিস্তব্ধতার গভীরে জেগে ওঠে এক প্রশ্ন
হে অন্তর, তুমি কি চিনেছ জীবনের মানে?
সুখ ও দুঃখ, হাসি ও অশ্রু,
সবই তো এই পথচলার অনুষঙ্গ।
অহংকার ঝেড়ে ফেলো,
দেখো, কেমন নির্মল হয়ে ওঠে মন।
বেদনার ভেতরেও লুকিয়ে থাকে আলো,
যেখানে মানুষ খুঁজে পায় নিজেকে
ভালো থাকার সত্য উপলব্ধি।



