
হ.ম. মুরাদ মিয়া
সে শুধুই এক নাম নয়,
সে এক অবিনশ্বর শিলালিপি,
যে নিঃশব্দে নিজেকে ক্ষয়ে দিয়ে
গড়ে তোলে নতুন ভোরের ভিত্তি।
তার হাসিতে চাপা থাকে ঝড়ের হাহাকার,
তার ছোঁয়ায় শূন্য ঘরও পায় প্রাণ।
সে প্রতীক্ষার প্রহরে নিভে যাওয়া আলো,
কিংবা আশার অন্ধকারে এক জ্বলন্ত নক্ষত্র।
সে স্বপ্নের ভিত, তবু স্বপ্নভঙ্গের সাক্ষী,
সে সংসারের সেতু, অথচ নিজেই পথহীন।
তার ত্যাগের ইতিহাস কেউ লিখে না,
তবু সে বেঁচে থাকে সময়ের কারিগর হয়ে।
তাকে কেবল নারী ভেবে দেখো না,
সে এক মহাকালের নিঃশব্দ স্পন্দন!



