বাংলাদেশরাজনীতি

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী: শেখ হাসিনা

আওয়ামী লীগ কখনও নির্বাচনী কাজে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী।

তিনি বলেন, ১৯৯৬ সালে ভোট চুরি করে ক্ষমতায় আসে খালেদা জিয়া। জনগণের ভোট চুরি করেছিল বলে গণঅভ্যূথান হয়েছিল, সংগ্রাম, আন্দোলন হয়েছিল। সেই সংগ্রামের মধ্যে ৩০ মার্চ খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, বিএনপিকেও ছাড়েনি।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দেয়া হবে না উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারো হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।

বঙ্গবন্ধু বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেখতে চেয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা দেশকে উন্নত-সমৃদ্ধ করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য তিনি সেটা করতে পারেননি। আমরা সেটা করছি।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেল খাটালেও তারা নির্বাচনের কিছু সংস্কার করে গেছে বলে জানান তিনি। সরকার প্রধান বলেন, আমাদের দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্সের, যাতে কেউ আগে থেকে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে না রাখে। আমাদের সেই দাবি তারা রেখেছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension