যুক্তরাষ্ট্র

আকাশে উড়ল বিদ্যুৎ চালিত প্রথম যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’

সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান। ‘অ্যালিস’ নামে বিমানটি গত মঙ্গলবার সকালে ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আট মিনিট আকাশে ভ্রমণ করে।

ইসরায়েলের কোম্পানি এভিয়েশন এয়ারক্রাফট বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। আট মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।

এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস সিএনএনকে বলেন, ‘এটি ইতিহাস।‘

তিনি জানান, এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। ৩০ মিনিট চার্জ দিলে ৯ জন যাত্রী নিয়ে এক ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।

বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণ্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।

গ্রেগরি ডেভিস আরও বলেন, বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎ চালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি।

২০১৫ সালে এভিয়েশন এয়ারক্রাফট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিদ্যুৎ চালিত বিমান তৈরির কাজ শুরু করে। মঙ্গলবারের ফ্লাইটের সব তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পর অ্যালিস বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ২০২৭ সাল নাগাদ বিমানটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension