যুক্তরাষ্ট্র

উড়ন্ত বিমানে বোমা বিস্ফোরণের হুমকি যাত্রীর

যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের হুমকি দেন এক যাত্রী। এতে বিমানে থাকা অন্য যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাচ্ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সে সময় একজন হঠাৎই বলেন, তার ব্যাগে বোমা রয়েছে এবং সেই বোমা তিনি বিস্ফোরণ ঘটাবেন।

তাৎক্ষণিক বিমানের পাইলট ঘটনা জানিয়ে সহায়তা চান সিঙ্গাপুর বিমানবাহিনীর কাছে। বিমানটি সিঙ্গাপুরের আকাশসীমায় থাকায় তাৎক্ষণিক মোতায়েন করা হয় দুটি যুদ্ধ বিমান।

তবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে যাত্রীবাহী বিমানটি।

এ বিষয়ে সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাদের সেনাবাহিনীর কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও এক্সপ্লোসিভস ডিফেন্স গ্রুপ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।’

বলা হয়, বিলম্ব ছাড়াই প্রায় সাড়ে ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে অবতরণ করে বিমানটি।

এদিকে, প্রাথমিক তদন্তে ৩৭ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তির কাছে কোনো বোমা পাওয়া যায়নি। তবে কেন তিনি এমন আতঙ্ক ছড়ালেন তা জানতে সেই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চলছে তদন্ত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension