
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে এ আবেদনপত্র বিক্রি শুরু হয়েছে।
দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনন ফরম কিনেছেন দলের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের। গত সংসদ নির্বচানে মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে।
এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর এই সভা খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ঠিক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



