প্রধান খবরবাংলাদেশ

আন্তর্জাতিক শিশু পর্নগ্রাফি চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

দেশি-বিদেশি শিশু পর্নগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি বা প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্ণগ্রাফি চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মো.সবুজ হোসেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়। মঙ্গলবার (২ জুলাই) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতার হওয়া সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটস্অ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্ণগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে নির্দিষ্ট একটি ওয়েব সাইটে পোস্ট করে থাকে। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension