প্রধান খবরবাংলাদেশশিক্ষা

আন্দোলনকারীরা বের করে দেয়নি, আমরা নিজেরা হল ছেড়ে দিয়েছি: ছাত্রলীগ

কয়েক দিনে তীব্র আকার নিয়েছে কোটা সংস্কার আন্দোলন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলা হয়। এতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাদের ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয়।

বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। পুরো ক্যাম্পাস আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল থেকেই ছাত্রলীগ নেতারা ক্যাম্পাস থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলছেন ভিন্ন কথা। তার ভাষ্যমতে, গত রাতে জামায়াত-শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আমরা নিজেরা হল ছেড়ে দিয়েছি। আমাদের কেউ (আন্দোলনকারীরা) বের করে দেয়নি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে গতকাল সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension