আন্তর্জাতিক

আফগানিস্তানে নারী টিভি উপস্থাপককে গুলি করে হত্যা, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে এক নারী টেলিভিশন সাংবাদিক ও তার গাড়ির চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

ইসলামিক স্টেট (আইএস) এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তাড়া মালালাইকে ‘সরকারপন্থী’ সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছে।

এ হত্যাকাণ্ড দেশটিতে সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা আরও একবার প্রমাণ করল।

এর আগে গত মাসে দেশটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দুই জন সাংবাদিক।

এ নিয়ে এ বছর আফগানিস্তানে মোট ১০ জন গণমাধ্যমকর্মীকে হত্যা করা হলো।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার পর আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় এ ঘটনা ঘটে।

অজ্ঞাত বন্দুকধারীরা টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা মালালাই মাইওয়ান্দের গাড়িতে হামলা চালায়। চালকসহ তাকে গুলি করে হত্যা করা হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি এ ঘটনা নিশ্চিত করে জানান, ‘মালালাই অফিসে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।’

তিনি জানান, ‘বাসা থেকে বের হবার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা মালালাইর গাড়িকে তাক করে এলোপাথাড়ি গুলি চালায়। সেখানেই প্রাণ হারান তিনি ও তার গাড়ির চালক।’

এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশী সময় ধরে উপস্থাপক হিসেবে কাজ করছিলেন ২৫ বছর বয়সী মালালাই।

সাংবাদিকতা ছাড়াও নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন এ সাংবাদিক।

ইয়াহু নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension