যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে মার্কিন সহায়তার বিষয়ে তালেবান

আফগানিস্তানে মানবিক সহায়তার দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এক বিবৃতিতে তালেবান এ তথ্য জানিয়েছে বলে সোমবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান-যুক্তরাষ্ট্র প্রথম সরাসরি আলোচনার শেষে তালেবান এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে দেওয়া ওই বিবৃতিতে তালেবান জানিয়েছে, ‘ মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো যেন আফগানিস্তানে মানবিক সহায়তা পৌঁছে দিতে পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চেয়েছে।

তবে আফগানিস্তানে মানবিক সহায়তা নিয়ে তালেবানের এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, দুই পক্ষ আফগান জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে আলোচনা করেছে। তবে এ ব্যাপারে আর কিছু বলেননি নেড।

মানবিক সহায়তার পাশাপাশি আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া নিয়ে দোহায় আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা তালেবানের সঙ্গে আলোচনাকে প্রাণবন্ত ও পেশাদার বলে মন্তব্য করেছেন। তবে তালেবানকে তাদের কর্মকাণ্ড দিয়েই বিচার করা হবে বলে জানিয়েছেন তারা।

তবে তালেবানের সঙ্গে বৈঠক কোনোভাবেই তাদের স্বীকৃতি দেওয়া নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতারের রাজধানী দোহায় তালেবান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে মুখোমুখি বৈঠকে করেছে। রোববার দুই দিনের এই বৈঠক শেষ হয়। গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর দুই পক্ষের মধ্যে এটি ছিল প্রথম সরাসরি বৈঠক।

এই বৈঠককে ‘তালেবান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension