বাংলাদেশবিনোদন

আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর আদাবরে বায়তুল আমান জামে মসজিদে তার জানাজায় অংশ নেন নিকটাত্মীয় ও এলাকাবাসী।
 
স্থানীয়দের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মরদেহ ব্যাংকক থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ শনিবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হবে। এরপর এটিএন বাংলা, চ্যানেল আই ও এফডিসিতে জানাজা হবে। বিকেলে জামালপুর শহরে জানাজা শেষে বাবার কবরে তাকে সমাহিত করা হবে। গেল ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী আমজাদ হোসেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension