ভারত

আম্বেদকর ভুলে দেশে নাগপুরের আইন প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি: তেজস্বী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:

লোকসভা নির্বাচনের আগে জোটবদ্ধ আক্রমণের মুখে বিজেপি। মায়াবতী এবং অখিলেশের পরে এবার তেজস্বীর নিশানায় কেন্দ্রের শাসকদল।

শনিবার সকালে একত্রে সাংবাদিক বৈঠক করে জোট ঘোষণা করেছে সমাজবাদী পারটির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। যুযধান দুই পক্ষের এক সঙ্গে সাংবাদিক বৈঠক ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দু’জনেই কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি এবং নরেন্দ্র মোদীকে। সেই ধারা বজায় থাকল রবিবার রাতেও। তবে সপা বা বসপা-র নেতানেত্রী নয়। মোদীকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তিনি বলেছেন, “বর্তমানে বিজেপি জামানায় এক অদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা(বিজেপি) বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানতে নারাজ। সাড়া ভারতে নাগপুরের আইন প্রতিষ্ঠা করতে চায়।”

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মতাদর্শ মেনে চলে ভারতীয় জনতা পার্টি। সংঘের সেবক হলেই বিজেপিতে প্রাধান্য পাওয়া যায়। সংঘ সেবক না হলে সংগঠন বা সরকারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদর দফতর মহারাষ্ট্রের নাগপুর শহরে অবস্থিত। সেখানে সংঘের সেবকদের জন্য পৃথক নিয়ম কানুন জারি রয়েছে।

রবিবার রাতে লখনউয়ে বিএসপি নেত্রী মায়াবতীর বাড়িতে পৌঁছেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তেজস্বী। তিনি বলেন, “মায়াবতী-অখিলেশের জোটের সিদ্ধান্তকে মানুষ স্বাগত জানাবে। উত্তর প্রদেশ এবং বিজেপি সম্পূর্ণ শেষ হয়ে যাবে।” এই দুই রাজ্যে বিজেপি জোটাএর কাছে গো-হারা হারবে এবং একটিও আসন পাবে না বলে দাবি করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension