প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতার সদস্যপদ স্থগিত

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়েছে। সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে তার পদ স্থগিত করেছে সংগঠনটি। পাশাপাশি তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এক কার্যদিবসের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে সর্বপ্রথম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে অপুর বিপক্ষে চাঁদা দাবির এ অভিযোগ তুলে ধরেন।

চাঁদা দাবির অভিযোগে সদস্যপদ স্থগিত হওয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

ফোনালাপ থেকে শোনা যায়, দুই পক্ষের মধ্যে চাঁদার পরিমাণ নিয়ে কষাকষি চলছিল। প্রথমে অভিযুক্ত অপু ৫০ হাজার টাকা দাবি করে। প্রত্যুত্তরে ইন্টারনেট ব্যবসায়ী বলেন, এ পরিমাণ অনেক বেশি হয়ে যায়। অফিস দিতে পারবে না। এ সময় ব্যবসায়ী ২০ হাজার টাকা দিতে সম্মত হন। পরে অভিযুক্ত অপু ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে বলেন, ‘দিতে পারলে, টাকা নিয়ে দেখা করবে।’

এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়া অপু বলেন, ‘আমি অভিযোগের বিষয়ে বক্তব্য প্রস্তুত করছি। এখনই কিছু বলতে চাচ্ছি না। পরে জানাব।’

এ দিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ফেসবুক পোস্টের ভিত্তিতে আমরা তার (গোলাম কিবরিয়ার) ব্যাপারে অভিযোগ পাই। পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সেটার সত্যতা পেয়ে তার সদস্যপদ স্থগিত করি এবং কেন তাকে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলি।’

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গোলাম কিবরিয়া অপুর বিষয়ে আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। তার বিষয়টি নিয়ে হাউস টিউটরগন এবং প্রক্টরিয়াল টিম কাজ করছে। তারা এ বিষয়ে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension