বাংলাদেশ

এস কে সিনহার বিরুদ্ধে দুদকের আরেক মামলা

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুই কোটি ৪০ লাখ টাকা পাচারের অভিযোগে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সচিব মাহবুব হোসেন।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলা অনুসারে সাবেক এই প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার ভাইয়ের মাধ্যমে দুই লাখ ৮০ হাজার ডলার সমপরিমাণ অর্থ পাচার করেছেন।

অনন্ত কুমারের অ্যাকাউন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যাংকে অর্থ পাচার করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

দুদক এখন মামলাটি তদন্ত করবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension