প্রধান খবরবাংলাদেশ

ঐক্যফ্রন্টের চিঠিতে র‌্যাব ও পুলিশের শীর্ষ ৭০ কর্মকর্তাকে বদলির দাবি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল চিঠিটি জমা দেয়। চিঠিতে র‌্যাব ও পুলিশের শীর্ষ ৭০ কর্মকর্তাকে বদলি ও নির্বাচনে তাদের সব ধরনের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রত্যাহারের দাবি ওঠা অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন— পুলিশের অতিরিক্ত আইজি ইকবাল বাহার, নৌ-পুলিশের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, কেএমপি’র কমিশনার হুমায়ুন কবির, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, সিএমপি’র কমিশনার মাহবুবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা সিটি এসবির ডিআইজি মো. আলী মিয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য, ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, হেডকোয়ার্টারের ডিআইজি হাবিবুর রহমান, খ. মহিদ উদ্দিন ও আনোয়ার হোসেন, আরএমপি’র ডিআইজি হাফিজুর রহমান, ডিএমপির ডিআইজি আব্দুল বাতেন, র‌্যাব-৪ অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি একেএম মাহিদুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান, সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিবির জয়েন্ট কমিশনার মাহবুব আলম, সিআইডির এসপি মোল্লা নজরুল ইসলাম, টুরিস্ট পুলিশের এএসপি আলতাফ হোসেন, তেজগাঁওর ডিসি (ডিএমপি) বিপ্লব কুমার সরকার, ডিএমপি’র ডিসি হারুন-অর রশিদ, রমনার ডিসি মারুফ হোসেন সরদার, সিএমপির ডিসি এসএম মেহেদী হাসান, ডিএমপির ডিসি খন্দকার নুরুন নবী, সিএমপির ডিসি ফারুকুল হক, কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি প্রলয় কুমার জোয়াদ্দার, ডিএমপির ডিসি এসএম মুরাদ আলী, ডিএমপির এডিশনাল ডিসি শিবলী নোমান।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension