বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ চিকিৎসক

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে এক প্রবীণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. ললিত কুমার দত্ত (৭৭)।

রোববার রাত পৌনে ১২টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ছিলেন।

তিনি নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা। এছাড়া তিনি জেনারেল হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট ডা. রতন বিকাশের শ্বশুর।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. ললিত।

অবস্থার অবনতি হলে আইসিউতে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension