বাংলাদেশযুক্তরাষ্ট্র

কামাল-ফখরুলকে ছাড়াই ঐক্যফ্রন্টের বৈঠক

রূপসী বাংলা নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। শুক্রবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঐক্যফ্রন্টের দপ্তরের আজমেরী বেগম ছন্দা বলেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তবে ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত হননি।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension