
কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী-স্ত্রী ও ছেলেকে গুলি করে হত্যা
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি। এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে মা-ছেলেকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। জানা গেছে নিহতরা স্বামী-স্ত্রী ও ছেলে।
শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের আর কোনো পরিচয় জানা যায় নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলেশিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে এক পুরুষ ছিলেন। হঠাৎ এক ব্যক্তি প্রথমে ওই নারীর মাথায় গুলি করেন। এরপর পাশে থাকা পুরুষের মাথায় গুলি করেন। ভয়ে ছেলেশিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।
পরে বিস্তারিত জানানো হবে।



