প্রধান খবরবাংলাদেশ

কোটালিপাড়ার পথে প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা সফরে আজ ১২ ডিসেম্বর বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ সারা জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল পরিদর্শন করেছেন আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যক্তিরা। এরইমধ্যে জনসভার মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার এই জনসভা সফল করতে দলীয়ভাবে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

আগামিকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে সড়কপথে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী মোট ৭টি স্পটে নির্বাচনী পথসভা করবেন। এর মধ্যে রয়েছে- ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জানুয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যম আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মাজার জিয়ারত শেষে বিকালে সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে ‘উন্নয়নের প্রতীক’ বলে উল্লেখ করে এ প্রতীকের পক্ষে ভোট চান তিনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension