
বাংলাদেশ
খালেদার মুক্তির দাবিতে ধানমন্ডিতে রিজভীর মিছিল
রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দী দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শংকর বাসস্ট্যন্ড থেকে শুরু হয়ে মিছিলটি ধানমন্ডি ২৭ এ গিয়ে শেষ হয়। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গুলশান, নয়াপল্টন, কাকরাইল এবং রাজধানীর কল্যানপুরে বিক্ষোভ মিছিল করেন রিজভী।



