
বাংলাদেশ
খালেদা জিয়ার বেয়াই মোকাদ্দেস আলীর মৃত্যু
রূপসী বাংলা ডেস্ক:মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী (৭২) শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মাগুরা সদরের লক্ষ্মীকন্দর গ্রামের প্রয়াত সৈয়দ মিরাছ আলীর ছেলে সৈয়দ মোকাদ্দেস আলী বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামা শ্বশুর। সৈয়দ মোকাদ্দেসের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মাগুরা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর জানান, মোকাদ্দেস ভাই শুক্রবার ঢাকার বাসায় স্ট্রোক করেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শনিবার রাত ১০টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন
তার লাশ ঢাকা বরডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট মেয়ে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



