প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ঘণ্টাব্যাপী বৈঠকে ইইউ রাষ্ট্রদূতকে কী জানাল বিএনপি

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে দলের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা।

আগামী রোববারের জনসভায় ঘোষিত সাত দফা ও ১২ লক্ষ্যের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে অবহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহত্তর ঐক্য প্রক্রিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও তার অসুস্থতা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

সোমবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপির মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এক ঘণ্টার বৈঠকে দলের রোববারের জনসভায় ঘোষিত সাত দফা ও ১২ লক্ষ্যের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে অবহিত করেন বিএনপির মহাসচিব। এ ছাড়া নির্বাচন সামনে রেখে হঠাৎ করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে জানিয়ে নেতারা জানান, গত এক মাসে ৪ হাজার ৯৪ মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৩১৯ দলীয় নেতাকর্মীকে। জ্ঞাত-অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লাখ ৭২ হাজার ৭৩০ জনকে।

জানা গেছে, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বিএনপি প্রতিনিধিদলের ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে। দলের একটি সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension